নাইজারে আগুনে পুড়ে প্রাণ গেল ২৫ শিশুর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের খড়ের ছাদে আগুন লেগে ২৫ শিশুর মৃত্যু হয়েছে। এতে আরও ১৪ শিশু আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে নাইজার সরকার। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
নাইজার সরকারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যে স্কুলে আগুন লেগেছে তা রাজধানী নিয়ামি থেকে ৬০০ কিলোমিটার পূর্বে মারাদি অঞ্চলে অবস্থিত। তবে কী কারণে এই আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তবে আগুনে স্কুলটির তিনটি শ্রেণিকক্ষ পুরে গেছে বলে জানিয়েছেন দেশটির আঞ্চলিক শিক্ষাবিষয়ক পরিচালক মামান হাদি।
এদিকে, এই ঘটনার পর স্কুলটির সব ক্লাস বাতিল করা হয়েছে। সেইসঙ্গে মারাদি অঞ্চলে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।
দেশটিতে চলতি বছর দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে গত এপ্রিলেই রাজধানী নিয়ামিতে প্রাক-প্রাথমিকের ২০ শিশুর মৃত্যু হয়েছিল আগুনে পুড়ে।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










