নাইজেরিয়ায় ফের স্কুল থেকে ১৪০ শিক্ষার্থী অপহরণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৩ পিএম, ৬ জুলাই ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
নাইজেরিয়ায় ফের স্কুল থেকে ১৪ শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। সোমবার অজ্ঞাত বন্দুকধারীরা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার একটি স্কুলে হামলা চালায় এবং কমপক্ষে ১৪০ জন শিক্ষার্থীকে অপহরণ করে।
নাইজেরিয়ার পুলিশের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এছাড়া দেশটির জারিয়া শহরের জাতীয় যক্ষা ও কুষ্ঠরোগ কেন্দ্রের কমপক্ষে ৮ জনও রোববার সকাল থেকে নিখোঁজ রয়েছেন।
হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে দু’জন নার্স এবং ১২ মাস বয়সী একটি শিশুও রয়েছে। সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বন্দুকধারীদের হামলা এবং শিক্ষার্থীদের অপহরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিবিসি জানিয়েছে, নাইজেরিয়ার জারিয়া শহর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কাদুনা শহরের পার্শ্ববর্তী বেথেল ব্যাপ্টিস্ট স্কুলে সোমবার হামলা চালায় বন্দুকধারীরা। পরে স্কুলটি থেকে কমপক্ষে ১৪০ শিক্ষার্থীকে অপহরণ করে তারা।
অপহরণের শিকার ১৫ বছর বয়সী এক মেয়ে শিক্ষার্থীর মা বিবিসি’কে জানান, সোমবার বহুসংখ্যক সশস্ত্র দুর্বৃত্ত মোটরবাইকে ঘটনাস্থলে আসে এবং নিরাপত্তা বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সেখান থেকে ১৪০ জন শিক্ষার্থীকে অপহরণ করে তারা। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, স্কুলে হামলা চালানোর পর বন্দুকধারীরা হোস্টেলে প্রবেশ করে এবং অজ্ঞাত সংখ্যক শিক্ষার্থীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়। তবে বিবৃতিতে দাবি করা হয়েছে, একজন নারী শিক্ষকসহ মোট ২৬ জনকে উদ্ধার করা হয়েছে।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










