না.গঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে মা-ছেলের পর বাবারও মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাসলাইনের পাইপের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মা ও ছেলের পর বাবারও মৃত্যু হয়েছে। অত্যাধুনিক চিকিৎসার পরও পরিবারের একমাত্র উপার্জক্ষম বাবার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকাবাসী শোকাহত।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান বাবা রাজমিস্ত্রি মাইদুল ইসলাম (২৪)। হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার (১০ আগস্ট) সকালে মাইদুল ইসলামের স্ত্রী বিউটি আক্তার (২১) এবং গত শনিবার (৮ আগস্ট) তাদের আট বছরের ছেলে মারুফের মৃত্যু হয়।
গত ৭ আগস্ট (শুক্রবার) সকালে বন্দর উপজেলার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া চাপাতলী এলাকায় অবস্থিত একটি টিনশেড ভাড়া বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পরিবারের তিন সদস্যই আগুনে গুরুতর দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ডা. শাওন জানান, আগুনে শিশু মারুফের শরীরের ৯০ শতাংশ, মাইদুল ইসলামের ৮৫ শতাংশ এবং বিউটি বেগমের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, টিনশেড ঘরের পাশের রান্নাঘরে তিতাসের গ্যাসলাইনের লিকেজ থেকে দীর্ঘ সময় ধরে গ্যাস জমে ছিল। জমে থাকা সেই গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা পরিবারের তিন সদস্য দগ্ধ হন।
একই পরিবারের পরপর তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্বজনসহ পুরো এলাকায় শোকের মাতম বিরাজ করছে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল











