নাগরিকত্ব হারাতে যাচ্ছেন মিস ইরাক সারা ইদান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৪ পিএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
২০১৭ সালে মিস ইরাক খেতাব বিজয়ী সারা ইদান নিজ দেশের নাগরিকত্ব হারাতে যাচ্ছেন। ‘শত্রু রাষ্ট্র’ ইসরাইলকে সমর্থন, মুসলিম দেশগুলোর ‘ইহুদী বিদ্বেষ’ নীতি ও ইরাকের মানবাধিকার পরিস্থিতির সমালোচনার কারণে নিজ দেশে অপাংক্তেয় হতে যাচ্ছেন তিনি।
চলতি বছরের ২৫ ও ২৬ জুন জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের ইউএনএইচসিআর এর ৪১তম অধিবেশন নিজ দেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেন সারা ইদান। সেই সঙ্গে ফিলিস্তিনী সশস্ত্র গোষ্ঠী হামাসের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ নিন্দা করেন। ইসরায়েলের বিরুদ্ধে এই গোষ্ঠীটি যুদ্ধ চালাচ্ছে।
সম্মেলনে মিস ইরাক বলেন, আরব-ইসরাইল শান্তি প্রতিষ্ঠায় প্রধান বাধা ‘ইহুদী বিদ্বেষ’ নীতি। মুসলিম দেশগুলোতে ‘ইহুদী বিদ্বেষ’ শিক্ষা দেয়া হয়। তবে আরব দেশগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের পরিবর্তে ইসরাইলের সাথে আলোচনায় বেশি আগ্রহী।
জাতিসংঘে নিজ দেশের সমালোচনা করে বক্তব্য দেওয়ার পরে ইরাকের সামাজিক মাধ্যমে তাঁর নাগরিকত্ব প্রত্যাহারের দাবি ওঠে।
তবে টুইটারে নাগরিকত্ব রক্ষায় অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন মিস ইরাক। তিনি বিভিন্ন সংগঠনের কাছে নাগরিকত্ব রক্ষায় সহায়তাও চেয়েছেন।
এক টুইট বার্তায় সারা ইদান লিখেন, ‘আমার ইসরাইলের পক্ষে কথা বলার জন্য কোন বাক-স্বাধীনতা নেই। নাগরিকত্ব কেড়ে নেওয়া একটি অমানবিক সিদ্ধান্ত। আমি এ ঘটনায় বাকরুদ্ধ।’
ইদানের এক টুইটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর নাগরিকত্ব প্রত্যাহারের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।
২৯ বছর বয়সী সারা ইদান বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











