ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৬:০২:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০ নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

নাতির অস্ত্রের আঘাতে প্রাণ গেল নানীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

সিরাজগঞ্জে নাতির ধারাল অস্ত্রের আঘাতে খুন হয়েছেন  নানী ওজেদা খাতুন (৪৫)। রোববার সন্ধ্যায় সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দেড়কালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওজেদা ওই গ্রামের আব্দুস ছাত্তারের স্ত্রী।

নিহতের বড় ভাই আবুল কালাম আজাদ বলেন, রোববার রাতে নিহতের মেয়ের ঘরের নাতি সিয়ামের সঙ্গে কথা কাটাকটির এক পর্যায়ে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ এসব তথ্য নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।