নারী উদ্যোক্তাকে পুলিশের সামনে মারধর: তদন্ত কমিটি গেল ঘটনাস্থলে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন।
রাজবাড়ী শহরের বড় বাজারে পুলিশের সামনে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর কাপড় বাজারে গিয়ে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) সায়ফুজ্জামান ফারুকীর নেতৃত্বে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে। কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা রেঞ্জের পুলিশ সুপার শাকিলা সুলতানা এবং রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির সভাপতি সায়ফুজ্জামান ফারুকী। তিনি বলেন, বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজির কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
সায়ফুজ্জামান ফারুকী জানান, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব বা অপপ্রচার যাতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়েও পুলিশের সাইবার ক্রাইম ইউনিট কাজ করছে। নারীরা দেশের অর্ধেক, নারী উদ্যোক্তাদেরকে ব্যবসায় সুন্দর পরিবেশ দেওয়া আমাদের দায়িত্ব। ব্যবসায় সুন্দর পরিবেশ কীভাবে গড়ে তোলা যায়—সেদিকে আমাদের নজর দিতে হবে বলেও জানান তিনি।
এর আগে গত ২৯ আগস্ট রাজবাড়ী শহরের বড় বাজারে কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধের জেরে পুলিশের সামনে তাকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। পরে ঘটনার তদন্তে ঢাকা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনের সময় রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদুল ইসলাম, কাপড় বাজার সমিতির আহ্বায়ক বেনজির আহমেদ, সদস্য সচিব মোবাইদুল ইসলাম মিরাজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- আতাপাত্তুর স্পিনে কুপোকাত ইন্দোনেশিয়া
- তিন দফা কমার পর দেশে স্বর্ণের দামে বড় লাফ
- জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
- পোড়া খাবার খেলে কী ক্যান্সারের ঝুঁকি বাড়ে
- খালি পেটে ব্ল্যাক কফি পান করলে কী হয়?
- নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ প্রাণহানি
- নারী উদ্যোক্তাকে পুলিশের সামনে মারধর: তদন্ত কমিটি গেল ঘটনাস্থলে
- ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১১১০
- রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- দ্রুতগতির ডিজিটাল পৃথিবীতে হারিয়ে গেছে চিঠি
- আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
- মেসির অবসরে আবেগাপ্লুত মা, জানালেন অনুভূতি
- জামিন মেলেনি, কারাগারেই থাকছেন বিদিশা এরশাদ
- সর্দি-কাশি থেকে ডেঙ্গু, শিশুকে যেভাবে রাখবেন সুরক্ষিত
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- দ্রুতগতির ডিজিটাল পৃথিবীতে হারিয়ে গেছে চিঠি
- খুলনায় মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, উদ্ধার ৪০
- ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১১১০
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ প্রাণহানি
- নারীর ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার কর্মকর্তা নিহত
- নেপালে বন্যায় ৪৩ হাজার নারী ও কিশোরীর জরুরি সহায়তা প্রয়োজন
- জামিন মেলেনি, কারাগারেই থাকছেন বিদিশা এরশাদ
- ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
- নারী উদ্যোক্তাকে পুলিশের সামনে মারধর: তদন্ত কমিটি গেল ঘটনাস্থলে
- দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
- নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭
- আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু
- মেসির অবসরে আবেগাপ্লুত মা, জানালেন অনুভূতি
- তিন দফা কমার পর দেশে স্বর্ণের দামে বড় লাফ











