নারী এমপিসহ ২১ জনকে বরখাস্ত করলেন বৃটিশ প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪১ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
চুক্তিবিহিন ব্রেক্সিট ঠেকাতে বিদ্রোহ করা ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নারী এমপিসহ ২১ জনকে বরখাস্ত করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এর মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের প্রপৌত্র স্যার নিকোলাস সোয়ামসও। বরখাস্তকৃত ২১ এমপি নিজ দলের প্রধানমন্ত্রী জনসনের বরখাস্ত করার হুমকি উপেক্ষা করে বিরোধীদের সঙ্গে যোগ দিয়ে তারা চুক্তিবিহিন ব্রেক্সিটের বিরুদ্ধে ভোট দেন। এতে ৩২৮-৩০১ ভোটের ব্যবধানে পরাজিত হন এবং পার্লামেন্টের নিয়ন্ত্রণ হারান বরিস জনসন।
মঙ্গলবার রাতের ওই ভোটের পরই এসব এমপিকে তিনি বরখাস্ত করেন ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রধানমন্ত্রী বরিস জনসন।
বিষয়টি ডাউনিং স্ট্রিট থেকে নিশ্চিত করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। এতে আরো বলা হয়, মাত্র কয়েক সপ্তাহ আগে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী তেরেসা মের অধীনে মন্ত্রী নিয়োগ হয়েছিলেন ফিলিপ হ্যামন্ড, গ্রেগ ক্লার্ক ও রোরি স্টিওয়ার্ট। এঘটনায় তাদেরকেও বরখাস্ত করা হয়েছে। ফলে এসব রাজনীতিক আগামী নির্বাচনে কনজারভেটিভ দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
যেসব এমপি বিদ্রোহ করেছিলেন তারা হলেন, গুটো বেব, রিচার্ড বেনিওন, স্টিভ ব্রাইন, অ্যালিস্টার বার্ট, গ্রেগ ক্লার্ক, কেন ক্লার্ক, ডেভিড গাউকে, জাস্টিন গ্রিনিং, ডমিনিক গ্রিয়েভ, স্যাম গিমাহ, ফিলিপ হ্যামন্ড, স্টিফেন হ্যামন্ড, রিচার্ড হ্যারিংটন, মারগট জেমস, অলিভার লেটউইন, অ্যানি মিলটন, ক্যারোলাইন নোয়াকস, অ্যান্টোনেটে স্যান্ডব্যাচ, নিকোলাস সোয়ামস, রোরি স্টিওয়ার্ট ও এড ভাইজে। সূত্র: অনলাইন হাফিংটন পোস্ট ও দ্য সান।
-জেডসি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক