ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১:৫৪:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

নারী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:১৪ পিএম, ১১ জুন ২০১৮ সোমবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টি-২০ এশিয়া কাপে বাংলাদেশ বিজয়ী হওয়ায় জাতীয় নারী ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।


আজ রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে অনুষ্ঠিত টি-২০ এশিয়া কাপ ফাইনালে প্রতিপক্ষ ভারতকে তিন উইকেটে হারায় বাংলাদেশ।


আজ এক বার্তায় জি-৭ সম্মেলনে যোগ দিতে কানাডায় অবস্থানরত শেখ হাসিনা টি-২০ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ বিজয়ী হওয়ায় জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ এবং সকল কর্মকর্তার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।


তিনি বলেন, সমগ্র জাতি বাংলাদেশ দলের টিম স্পিরিট ও অসাধারণ ক্রীড়া নৈপূণ্য দেখে গর্বিত। খেলাধুলায় বর্তমান সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সমর্থন এই ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছে।


এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিজয়ের এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।