ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ৪:৪৪:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: জ্যোতিদের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২১ পিএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আসছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (২১ জানুয়ারি) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে দল ঘোষণা করে বিসিবি। এদিকে চলতি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা চার সদস্যকে দলে টেনেছে বিসিবি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের অধিনায়ক দিশা বিশ্বাস থেকে শুরু করে, স্বর্ণা আক্তার, দিলারা আক্তার এবং মারুফা আক্তার।
বিশ্বকাপের গ্রুপ ‘এ’তে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা। বিশ্বকাপ শুরুর আগে অবশ্য দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন জ্যোতিরা। যার প্রথমটি ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে এবং দ্বিতীয়টি ৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, শোভনা মোস্তারি।

স্টান্ডবাই: রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা।