নারী দিবসে সমতায়নের বার্তা ক্রিকেটারদের
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৪ পিএম, ৮ মার্চ ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
সমাজের বিভিন্ন স্তরে নারীর অবদান ও তাদের ভূমিকার প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর ৮ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এদিন নারীর প্রতি বৈষম্য ও বিদ্বেষমূলক মনোভাব দূর করতে বিশেষভাবে আহ্বান জানানো হয়। বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররাও এ তালিকায় যোগ হয়েছেন। সমাজের সর্বস্তরের মানুষের প্রতি এই আহ্বান জানিয়েছেন তারা। টাইগ্রেসরা সমাজের সব স্তরে সমতায়ন প্রতিষ্ঠার বার্তা দিয়েছেন।
এক ভিডিও বার্তায় নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
তার মতে, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নারীদের কোণঠাসা করে না রেখে, তাদের পছন্দের ক্যারিয়ারের পথটাকে সহজ করে দিতে হবে।
ভিডিও বার্তায় তিনি বলেন, সমাজ অনেক সময় নির্ধারণ করে দেয় কোন কাজটা ছেলেদের, আর কোনটা মেয়েদের। এটি তাদের (নারী) একটি গণ্ডির ভেতর আটকে রাখার চেষ্টা। যেন সে (নারী) স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারে। তাই সমান অধিকারই যথেষ্ট নয়, প্রয়োজন সমতায়নের। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
এদিকে নারী দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন প্রমীলা দলের পেসার জাহানারা আলম।
তার দাবি, নারীর অগ্রযাত্রা নিশ্চিতে এবং সমতার সমাজ গড়তে সমতায়ন আনতে হবে।
তিনি জানান, আমরা নারীরা আজ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। পথ অতটা সহজ ছিল না। প্রত্যেকের সফলতার পেছনে রয়েছে ভিন্ন ভিন্ন সংগ্রামের গল্প। তবে, সমাজ থেকে এখনও বৈষম্য দূর হয়নি।
অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক দিশা বিশ্বাস জানান, নারীর প্রতি সমাজের কুসংস্কার ও নিচু দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। নারীদের সফলতার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কুসংস্কার ও সমাজভীরু দৃষ্টিভঙ্গি।
তার মতে, চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে নারীদের এগিয়ে যেতে হচ্ছে। ছিনিয়ে আনতে হচ্ছে বিজয়। সমাজে সমতায়ন প্রতিষ্ঠিত হোক— এই প্রত্যাশায় সবাইকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
জাতীয় দলের আরেক পেসার মারুফা আক্তার বলেন, নারীরা প্রাপ্য সম্মানটুকু পেতে চায়। ঘরে-বাইরে, পরিবারে কিংবা কর্মস্থলে শুধু সমঅধিকারই যথেষ্ট নয়, সব ক্ষেত্রে নারীর প্রাপ্য সম্মান ও অধিকার নিশ্চিত করা জরুরি। তাহলে আন্তর্জাতিক নারী দিবস পূর্ণতা পাবে।
অনূর্ধ্ব-১৯ নারী দলের আরেক ক্রিকেটার স্বর্ণা আক্তার বলেন, পথে-ঘাটে, গণপরিবহনে, কর্মক্ষেত্রে, এমনকি ঘরের নারীরাও এখন অনিরাপদ। আমাদের এগিয়ে চলার পথ মসৃণ করতে সমতায়ন প্রয়োজন। এই আশা ব্যক্ত করে সবাইকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











