নারী পারে করোনার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়তে
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৮ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
নারী পারে করোনার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়তে
নারীর তুলনায় পুরুষ কোভিড -১৯ এ বেশি অসুস্থ কিংবা মারা যাচ্ছে। দেখা গেছে কোভিড- ১৯ এ আক্রান্ত বৃদ্ধ বয়সের একজন পুরুষ একই বয়সের একজন নারীর তুলনায় অধিক মৃত্যু ঝুঁকিতে থাকছেন। মহামারী শুরুর দিক থেকেই এ চিত্র দেখা যাচ্ছে।
কিন্তু বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এর যথাযথ কারণ উদঘাটন করতে পারেননি। তবে গবেষকরা এ বিষয়টির ওপর নতুন আলো ফেলতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। বুধবার একদল গবেষক এমন দাবিই করেছেন। জার্নাল ন্যাচারে নতুন এক গবেষণা পত্র প্রকাশিত হয়েছে। গবেষণা পত্রটির প্রধান লেখক ইয়ালে ইউনিভার্সিটির অধ্যাপক আকিকো আওয়াসাকি বলেন, আমরা দেখেছি কোভিড- ১৯ মোকাবেলায় নারী ও পুরুষ পৃথক প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে।
এই বিশেষজ্ঞ আরো বলেন, পুরুষের রোগের উচ্চ সংবেদনশীলতাই এই পার্থক্যের কারণ। গবেষকরা বলছেন, নারীরা সাদা রক্ত কনিকার মতো টি লিম্ফোসাইটস এর মাধ্যমে জোরালো প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারে। এর ফলে ভাইরাসটিকে চিহ্নিত ও তাকে নির্মূল করা সম্ভব হয়। এমনকি বয়স্ক নারীদের ক্ষেত্রেও এমনটিই দেখা গেছে।
অপরদিকে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে টি সেল এক্টিভিটি কম বিধায় তাদের প্রতিরোধ ব্যবস্থাও দুর্বল। এছাড়া কোভিড -১৯ এ মারাত্মকভাবে আক্রান্তরা ‘সাইটোকাইন স্ট্রমের’ শিকার হন। অতিরিক্ত প্রতিরোধ ব্যবস্থা তৈরির মাধ্যমে এই স্ট্রম বা ঝড় তৈরি হয়,যা রোগীর জন্যে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
গবেষণায় দেখা গেছে পুরুষেরা অতিরিক্ত সাইটোকাইন তৈরি করতে পারে। এটি একধরণের প্রদাহজনক প্রোটিন যা শরীরের অন্য প্রতিরোধ অংশ থেকে আসে। যেসব নারীর শরীরেও অতিরিক্ত সাইটোকাইন তৈরি হয় তাকেও ভয়ংকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এসব কারণে গবেষণাপত্রের লেখকেরা নারী ও পুরুষের ভিন্ন চিকিৎসারও সুপারিশ করেছেন।
তারা বলছেন, পুরুষদের চিকিৎসায় টি সেল বাড়িয়ে দেয়া এবং নারীদের চিকিৎসায় সাইকোটাইন কমিয়ে দেয়ার ব্যবস্থা করা উচিত। তবে গবেষণা পত্রটির কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে জানা গেছে। কারণ
মাত্র মোট ৯৮ জন রোগীর ওপর এ গবেষণা চালানো হয়েছে। তাদের বয়সও বেশি, গড়ে ৬০ বছর।
যুক্তরাষ্ট্রের ইয়ালে নিউ হ্যাভেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ওপর এ গবেষণা চালানো হয়।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি

