নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর সংর্বধনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৫৫ পিএম, ৬ জানুয়ারি ২০১৮ শনিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সাফ অনুর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশীপের বাংলাদেশ নারী ফুটবল দলকে সংর্বধনা দিয়েছেন।
তিনি বলেছেন, তারা বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে। তিনি এই সাফল্যকে বাংলাদেশের জন্য বিশাল অর্জন বলে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, সাফ অনুর্ধ্ব ১৫ ফুটবল টুর্ণামেন্টে ভারতকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনা আমাদের মেয়েদের জন্য খুব সহজ ছিল না।
ক্রীড়া প্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আরো মনযোগী হতে ছেলে-মেয়েদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, যারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় নিজেদের সম্পৃক্ত করেছে, তারা ভাল করেছে। তাদের মনমানসিকতা অনেক বড় হবে এবং তারা কখনো ভুল পথে পা বাড়াবে না।
তিনি ফুটবলকে বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা উল্লেখ করে বলেন, ফুটবলে যথাযথ মনযোগ দিতে হবে।
প্রধানমন্ত্রী ফুটবলের সাথে তাদের পরিবারের সম্পৃক্ততার উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু এবং তার দাদা ফুটবল খেলা পছন্দ করতেন। আর তার বড় ভাই শেখ কামাল দেশের সেরা ক্রীড়া ক্লাব আবাহনী ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন।
শেখ হাসিনা খেলাধুলার উন্নয়নে তার সরকার গৃহীত পদক্ষেপের উল্লেখ করে বলেন, সরকার লেখাপড়ার পাশাপাশি সমাজে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে চায়। এ লক্ষ্যে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্ট চালু করেছেন।
তিনি বলেন, এই টুর্ণামেন্ট ফুটবল খেলতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহিত করবে।
প্রধানমন্ত্রী পরে কিছু উপহার বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে তুলে দেন।
দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন (সাফ) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ এবং বিএফএফ’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ গত ২৪ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ সিপাই মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৫ সাফ ওমেন চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলায় ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











