ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২:১০:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

নারী ফুটবল দলকে মন্ত্রিসভার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:২০ পিএম, ৩ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

চার জাতি জকি সিজিআই যুব ফুটবল টুর্নামেন্টে শিরোপা জয়ের জন্য মন্ত্রিসভা বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দলকে অভিনন্দন জানিয়েছে। রোববার হংকংয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।


সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।


টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দল স্বাগতিক হংকংকে ৬-০ গোলে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দল মালয়েশিয়াকে ১০-১ গোলে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে ইরানকে ৮-১ গোলে হারায়।


মন্ত্রিসভা এ প্রসঙ্গে ২০১৫ ও ১৬ সালে সাফ গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দলের বিজয়ের কথাও স্মরণ করে।


মন্ত্রিসভার প্রস্তাবে বলা হয়, বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে বিজয়ের মাধ্যমে নারী ফুটবল দল বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

উল্লেখ্য, গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।

এই বিভাগের জনপ্রিয়