নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। সকাল থেকেই অনেক কেন্দ্রে নারীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। পরিবার ও শিশুদের দায়িত্ব সামলেও ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে আসছেন তারা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর পর রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে নারী ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। বয়স্ক নারীদের পাশাপাশি প্রথমবার ভোট দিতে আসা তরুণী ভোটারদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা গেছে। কেউ কেউ সন্তান কোলে নিয়েই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।
মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, বাড্ডা, ধানমন্ডি ও উত্তরা এলাকার বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে, নারী ভোটারদের জন্য আলাদা বুথে শৃঙ্খলাভাবে ভোট গ্রহণ করা হচ্ছে। নারী ভোটাররা ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
ধানমন্ডির একটি কেন্দ্রের ভোটার শিউলি আক্তার বলেন, “সকালেই ভোট দিতে এসেছি। পরিবেশ শান্তিপূর্ণ, কোনো ঝামেলা হয়নি। নিজের ভোট নিজে দিতে পেরে ভালো লাগছে।”
আরেক ভোটার রিনা বেগম জানান, “বাচ্চাকে বাসায় রেখে আসতে পারিনি, তাই সঙ্গে নিয়েই এসেছি। তবু ভোট না দিয়ে থাকতে চাইনি।”
কয়েকটি কেন্দ্রে নারী ভোটারদের সংখ্যা বেশি হওয়ায় কিছু সময় অপেক্ষা করতে হয়েছে। তবে কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নারী ভোটারদের সুবিধার্থে আলাদা লাইনের ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী নারী পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ভোটকেন্দ্রগুলোর বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ভোটারদের নিরাপত্তায় নারী পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, যা মোট ভোটারের প্রায় অর্ধেকের কাছাকাছি। ফলে নারী ভোটারদের অংশগ্রহণ নির্বাচনের সামগ্রিক চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি শুধু ভোটের হার বাড়াচ্ছে না, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ আরও দৃশ্যমান করছে।
ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। শেষ সময় পর্যন্ত নারী ভোটারদের উপস্থিতি বজায় থাকলে এবারের নির্বাচনে তাদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











