নারী মন্ত্রীর দাবিতে আফগানিস্তানে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪১ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি।
আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নারীদের সম্পৃক্ততার বিষয়টি দিন দিন জোরালো হচ্ছে। তালেবানের মন্ত্রিসভায় নারীদের অন্তর্ভুক্তির দাবিতে হেরাতে বিক্ষোভ করেছেন দেশটির নারীরা।
তবে এরমধ্যেই বেশ কয়েকদিন বন্ধ থাকার পর এক উপস্থাপিকার উপস্থাপনার মধ্য দিয়ে শীর্ষ একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠান পুনরায় সম্প্রচার শুরু হয়েছে।
তালেবান নেতৃত্বে গঠন হতে যাওয়া আফগানিস্তানের সরকারে নারীদের অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার হেরাত প্রদেশে রাস্তায় নেমে আসেন ৩০ জনের মতো নারী। নারীদের প্রতি তালেবানের কঠোরতা উপেক্ষা করেই বিভিন্ন স্লোগান দেন তারা।
আফগানিস্তানের শাসনভার কট্টর তালেবানের হাতে যাওয়ার পর নারীদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
যদিও এরইমধ্যে ইসলামি বিধান মেনে মেয়েদের স্কুলে যাওয়া ও বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে গোষ্ঠীটি। তবে অনেকেই নারীদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেয়া নিয়ে শঙ্কা জানিয়েছেন। সেই আশঙ্কা থেকেই এই বিক্ষোভের আয়োজন করেন অঞ্চলটির নারীরা।
এদিকে, তালেবানের আফগানিস্তান দখলের পর থেকে বন্ধ হয়ে যায় দেশটির শীর্ষ বেসরকারি টেলিভিশন চ্যানেল টোলোর সম্প্রচার। তবে দীর্ঘ দুই সপ্তাহ পর এক নারীর উপস্থাপনায় সকালের অনুষ্ঠান সম্প্রচারের মধ্য দিয়ে পুনরায় কার্যক্রম শুরু করেছে চ্যানেলটি। অনুষ্ঠানে ওই নারীকে এক পুরুষ অতিথিকে প্রশ্ন করতে দেখা যায়।
এদিকে তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, নারীরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, পুলিশ, নার্স ও মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে কাজ করতে পারবেন। কিন্তু কোনো নারী মন্ত্রী নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছেন।
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- নেইমারের ফেরা ঘিরে আবারও উজ্জীবিত ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে কমেছে সোনা ও রুপার দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান










