ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ৫:২৪:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

নারী-শিশু নিপীড়কদের বিরুদ্ধে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নারী ও শিশু নিপীড়কদের বিরদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির অভিবাসনমন্ত্রী ডেভিড কোলেমান রবিবার জানিয়েছেন, যারা নারী ও শিশুদের নিপীড়নের সাথে জড়িত তাদের অস্ট্রেলিয়ায় ঢুকতে দেয়া হবেনা। আর অস্ট্রেলিয়ায় এ সহিংসতামূলক অপরাধ করা হলে তাদের দেশ থেকে বের করে দেয়া হবে।

ক্যানবেরা সরকার বিদেশী অপরাধীদের দমনমূলক অভিযানে অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে। নতুন এই আইন বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। এর আওতায় কেউ ১২ মাস বা তার বেশি কারাভোগ করলে তার ভিসা বাতিল করা হবে। কোলম্যান এক বিবৃতিতে বলেন, ‘অস্ট্রেলিয়া আর নিজ গৃহে সহিংসতা চালানো দুষ্কৃতকারীদের সহ্য করবে না।’

এতে আরো বলা হয়, ‘আপনি যদি নারী বা শিশু নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হন, তবে আপনার আর অস্ট্রেলিয়া আসার প্রয়োজন নেই।’ ক্যানবেরা এর আগেও আমেরিকান আরএন্ডবি সিঙ্গার ক্রিস ব্রাউন ও বক্সিং তারকা ফ্লয়েড মেওয়েদার পারিবারিক সহিংসতার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের ভিসা দেয়নি।

-জেডসি