নারী সংখ্যাগরিষ্ঠ সংসদ গড়ে আইসল্যান্ডের ইতিহাস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে আইসল্যান্ড। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি। ইউরোপের প্রথম দেশ হিসেবে আইসল্যান্ডের মানুষ সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনে পুরুষের চেয়ে বেশি নারীকে এমপি হিসেবে নির্বাচিত করেছেন। চূড়ান্ত ফলাফলের পূর্বাভাস অনুযায়ী, ‘আলথিংগি’ নামে দেশটির ৬৩ আসনের সংসদে এবার নারী নির্বাচিত হয়েছেন ৩৩ জন।
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির শনিবারের অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, সংসদের ৫২ শতাংশ আসনে জয়ী হয়েছেন নারীরা। সর্বশেষ ২০১৭ সালের নির্বাচনে তারা জিতেছিল ২৪টি আসনে। এবার ৯টি আসন বেড়েছে। ইউরোপের কোনো দেশে এর আগে ৫০ শতাংশ নারী এমপি পায়নি। অবশ্য সুইডেনের নারীরা ৪৭ শতাংশ আসনে জিতে এর কাছাকাছি গিয়েছিল।
বিশ্বের মাত্র পাঁচটি দেশে অর্ধেকের বেশি নারী এমপি রয়েছে। সর্বোচ্চ ৬১.৩ শতাংশ নারী এমপি নিয়ে শীর্ষে আছে আফ্রিকার দেশ রুয়ান্ডা। এরপর সমাজতান্ত্রিক কিউবায় ৫৩.৪ শতাংশ এবং নিকারাগুয়ায় ৫০.৬ শতাংশ এমপি নারী। এছাড়া অর্ধেক নারী এমপি রয়েছে মেক্সিকো ও সংযুক্ত আরব আমিরাতে। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে এই হার যথাক্রমে ৩৪.২ এবং ২৭.৬ শতাংশ।
অন্যান্য দেশের মতো আইসল্যান্ডের পার্লামেন্টে আইনগতভাবে নারী প্রতিনিধি নির্বাচনের কোনো কোটা ব্যবস্থা নেই। নারীদের জন্য সংরক্ষিত নেই কোনো আসন। তারপরও নির্বাচনে অংশ নিতে চাইলে নির্দিষ্টসংখ্যক আসনে নারী প্রার্থী দেওয়ার নিয়ম রয়েছে দেশটির বেশিরভাগ দলে।
লিঙ্গসমতার জন্য দীর্ঘদিন ধরেই সুনাম কুড়িয়ে আসছে ইউরোপের দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। লিঙ্গসমতা নিয়ে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) প্রতি বছর একটি সূচক প্রকাশ করে। ডব্লিউইএফ থেকে গত মার্চে যে সূচকটি প্রকাশ করেছিল সেখানে দেখা যাচ্ছে, টানা ১২ বছরের মতো এবারও এই সূচকে শীর্ষ স্থানটি দখল ধরে রেখেছে আইসল্যান্ড।
আইসল্যান্ডে নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটির মতো পুরুষ কর্মীরাও পিতৃত্বকালীন ছুটি পান। বহু বছর ধরে লিঙ্গসমতার এমন আরও ভুরি ভুরি উদাহরণ তৈরি করেছে দেশটি। ১৯৬১ সালে প্রথম দেশ হিসেবে নারী ও পুরুষকে সমান মজুরি দিতে আইন পাস হয় সেখানে। আইসল্যান্ড প্রথম দেশ যারা ১৯৮০ সালে বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্টকে নির্বাচিত করেছিল।
বিরোধীদল পাইরেট পার্টি থেকে এবার এমপি নির্বাচিত হয়েছেন লিনিয়া রুন তাহা। তার বয়স মাত্র ২১ বছর। আইসল্যান্ডের সর্বকনিষ্ঠ এমপি নির্বাচিত হয়েছেন তিনি। তবে তার দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। গতকাল শনিবারের নির্বাচনে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়িয়ে ফের জোট সরকার গড়ছেন প্রধানমন্ত্রী ক্যাটরিন জ্যাকবসডটির।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











