নারী সাংবাদিকের মৃত্যু: স্বামীর নামে মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১ জানুয়ারি ২০২৩ রবিবার
ফাইল ছবি
রাজধানীর হাতিরঝিল এলাকার মগবাজারে নিজ বাসা থেকে শবনম শারমিন (২৮) নামে এক নারী সাংবাদিকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্বজনরা আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন।
বুধবার (২৮ ডিসেম্বর) রাতে হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহটি দেখে মনে হচ্ছে ছয় থেকে সাত দিন আগে তিনি মারা গেছেন। কারণ, মরদেহটি পচে দুর্গন্ধ বের হয়েগেছে।
আব্দুল কুদ্দুস বলেন, বুধবার রাতে শবনম শারমিনের বড় বোন শবনম পারভীন বাদী হয়ে বোনের স্বামীকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন।
শবনমের মরদেহের ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদনে জানা যায়, ছয় থেকে সাত দিন আগে তার মৃত্যুর হওয়ায় মুখমণ্ডলসহ সারা শরীর পচে গিয়েছে। গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ আছে।
এর আগে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে বড় মগবাজারের ৩০৮ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে শবনম শারমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তার পরনে ছিল একটি ম্যাক্সি। গলায় ওড়না ফাঁস দেওয়া ছিল।
জানা যায়, শবনমের স্বামী সাইদুল ইসলাম একটি বেসরকারি টেলিভিশনের সাবেক প্রতিবেদক। স্বামীকে নিয়ে গত মার্চ মাসে এই বাসাটি ভাড়া নেন তিনি। সাইদুল ঝিনাইদহ সদর উপজেলার হারুনুর রশিদের ছেলে।
নিহত শবনম শারমিন দ্য রিপোর্টে কাজ করতেন। এর আগে তিনি বাংলাদেশ পোস্ট নামক একটি পত্রিকায় ফটো সাংবাদিক হিসেবে কাজ করতেন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি





