ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১০:০৩:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

নারীকে ১৫০ মিটার টেনে নিয়ে গেল ছিনতাইকারী

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২২ এএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ব্যস্ত রাস্তায় এক নারীকে ১৫০ মিটার টেনে নিয়ে গিয়েছে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারী। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় গণমাধ্যম ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ভারতের রাজধানী দিল্লির শালিমারবাগ এলাকায় বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ওই নারীর মোবাইল ছিনতাই করার পর তাকে ১৫০ মিটার টেনে নিয়ে যায় বাইকআরোহীরা।

এরপর তাকে ব্যস্ত রাস্তায় ফেলে পালিয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে সেসময় কোনো যানবাহন তাকে চাপা দেননি। পরে পথচারীরা তাকে উদ্ধার করেন।

ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা করছে স্থানীয় পুলিশ। তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত মাসে একই এলাকায় শালিমারবাগে ৩৮ বছর বয়সী এক নারী ও তার মেয়েকে চার জনের একটি দল হামলা করেছিল।