নারীদের ‘কাটা তরমুজের’ সঙ্গে তুলনা তালেবানের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
প্রতীকী ছবি
হিজাব না পরা নারীদের ‘কাটা তরমুজ’-এর সাথে তুলনা করেছেন তালেবানের এক নেতা। ভাইরাল হওয়া এক ভিডিও-তে ওই তালেবান নেতা বলেছেন, হিজাব না পরা সব নারীরা আসলে ‘কাটা তরমুজ’। তার এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন সচেতন নাগরিকরা।
গত আগস্ট মাসে যখন তালেবানরা আবার ক্ষমতা দখল করেছিল, তখন তারা জোর দিয়ে বলেছিল, আফগান নারীদের পূর্ণ সম্মান দেওয়া হবে। এমনকি পড়াশোনা এবং কাজেরও সুযোগ পাবেন তারা। কিন্তু দিন যতই যাচ্ছে তালেবানকে তাদের পুরনো রুপে দেখা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এক টকশোতে অংশ নিয়ে নারীদের প্রসঙ্গে তালেবান এক নেতা বলেন, হিজাব না পরা নারীরা হলো কাটা তরমুজ।
তিনি ওই টকশোতে বলেন, ‘আপনারা কি কেউ কাটা তরমুজ কেনেন? নাকি আস্ত তরমুজ কেনেন? অবশ্যই গোটাটাই কেনেন। হিজাব না পরা মেয়েরা হলো কাটা তরমুজ।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক জিয়া শাহরিয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেন। ভিডিওটি আপলোডের পরপরই প্রচুর সংখ্যক মানুষ তা দেখেন এবং শেয়ার করেন।
এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরই তালেবানের বিরুদ্ধে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










