নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষমা চাইলেন দালাই লামা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। মঙ্গলবার এক বিবৃতিতে তার কার্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে ক্ষমাপ্রার্থনা করা হয়। খবর এনডিটিভির।
গত মাসে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দালাই লামা নিজের উত্তরসূরি হিসেবে কোনো নারীর মনোনীত হওয়ার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেন, ভবিষ্যতে যদি কোনো নারী দালাই লামা আসেন তা হলে তাকে আরও আকর্ষণীয় হতে হবে।
নারী বিষয়ে দালাই লামার এমন মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়। মঙ্গলবার তার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, নারীদের নিয়ে ওই মন্তব্য কৌতুক করে করেছিলেন দালাই লামা। তার এমন মন্তব্যের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থনা করেন তারা।
বিবৃতিতে বলা হয়, দালাই লামা যে মন্তব্য করেছেন তাতে কেউ কেউ মর্মাহত হয়েছে। এ কারণে তিনি গভীর অনুতপ্ত ও আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। নারীবিষয়ক ওই মন্তব্যকে ভুল বোঝাবুঝির কৌতুক বলে বর্ণনা করা হয় বিবৃতিতে।
বিবৃতিতে আরও বলা হয়, দালাই লামা জীবনভর নারীদের বস্তুবাদী করে তোলার বিরোধিতা করে গেছেন। সমর্থন করে গেছেন নারী-পুরুষের সমতায়।
ভারতে নির্বাসিত থাকা তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা দালাই লামা বিবিসির ওই সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নিজের তিব্বতে ফেরার স্বপ্ন এবং শরণার্থী ইস্যুতে মতামত দেন।
৮৪ বছরে পা দিতে যাওয়া এ নেতা সাক্ষাৎকারে বলেন, ভবিষ্যতে যদি কোনো নারী দালাই লামা আসেন তা হলে তিনি আরও আকর্ষণীয় হবেন।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নৈতিক নীতির অভাব’ এবং তার আবেগকে ‘জটিল’ আবেগ বলে তিব্বতের আধ্যাত্মিক নেতা যে মন্তব্য করেছেন, সে জন্য কোনো ক্ষমাপ্রার্থনা করেননি তিনি।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











