নারীর ক্ষমতায়নে বাংলাদেশের প্রশংসা ইউএনএফপিএ’র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৩৪ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
বাংলাদেশে ইউএনএফপিএ’র নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেনটিটিভ ড. আসা টর্কেলসসন নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি দেশের সার্বিক উন্নয়নে ইউএনএফপিএ’র অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণে বাংলাদেশের প্রশংসা করেন।
আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর কাছে তার কার্যালয়ে পরিচয়পত্র পেশকালে টর্কেলসসন একথা বলেন। মন্ত্রণালয়ের এক মুখপাত্র একথা জানান।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সরকারের অগ্রাধিকার ইস্যু হিসেবে মাতৃস্বাস্থ্য এবং শিশু মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী যৌন ও প্রজনন স্বাস্থ্য, প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি এবং লিঙ্গভিত্তিক সহিংসতা রোধের মতো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকার এবং ইউএনএফপিএ’র মধ্যে দীর্ঘ বিদ্যমান সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মানবিক সহযোগিতায় বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করায় ইউএনএফপিএকে ধন্যবাদ জানান। টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে, ইউএনএফপিএ এ ক্ষেত্রে এগিয়ে আসবে।
মন্ত্রী নির্দিষ্ট মেয়াদের আগেই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ (এমডিজি) অর্জনে সরকারের সাফল্যের কথা বৈঠকে তুলে ধরেন।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






