নারীর প্রতি সহিংসতা রোধে এসপিসিপিডি প্রকল্প: স্পিকার
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্ট্রেন্থেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি) প্রকল্পটি সারা বাংলাদেশে সফলতার সঙ্গে পরিচালিত হচ্ছে এবং এর সুফল কিশোরী, নারী তথা সমাজের সবাই পাচ্ছে।
তিনি বলেন, বাল্যবিবাহ, মাতৃমৃত্যু, নারীর প্রতি সহিংসতা রোধ এসব কাজে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার পাশাপাশি অন্যান্য এলাকাতেও এই প্রকল্পের সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন, যার ইতিবাচক প্রভাব সারা বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে। আজকের আয়োজনে যুক্ত অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সবার পরামর্শ প্রকল্পটি সামনে এগিয়ে নিতে সহায়ক হবে।
গাইবান্ধা জেলার পলাশবাড়িতে অনুষ্ঠিত এসপিসিপিডি প্রকল্পের আওতায় ‘কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ’ বিষয়ক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) স্পিকার এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ব্যবস্থাপনা কিশোরীদের জন্য সম্পূর্ণ শিক্ষামুখী। প্রত্যন্ত অঞ্চলেও মেয়েরা এখন অনেক বেশি উচ্চশিক্ষার দিকে আগ্রহী। শিক্ষাক্ষেত্রে মেয়েদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষণীয়। সরকারের পক্ষ থেকে সকল প্রকার সুবিধা, বৃত্তি প্রদান ব্যবস্থা, শিক্ষা সহায়তা ট্রাস্ট ইত্যাদি সুযোগগুলো গ্রহণ করে বাল্যবিবাহ প্রতিরোধ ও মেয়েদের শিক্ষা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
সমগ্র দেশে কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সরকার নিরলস কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের কিশোর-কিশোরীরা অনেক প্রতিভার অধিকারী। তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করলে তারা সব ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে পারে। অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীরা আজ অনেক সচেতন। সব প্রতিবন্ধকতা সমাধান করে কিশোরীরা এগিয়ে যাচ্ছে। প্রজনন স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি দরকার। অভিভাবক-শিক্ষক-কমিউনিটি পর্যায়ে সবার সহযোগিতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ রেজিস্ট্রার প্রতিনিধির ভূমিকাসহ সামগ্রিক ব্যবস্থাপনার সমন্বয় জরুরি। আইনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ দরকার।
উম্মে কুলসুম স্মৃতি এমপির সভাপতিত্বে ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি বক্তব্য রাখেন। এছাড়া, অনুষ্ঠানে ডা. আ ফ ম রুহুল হক এমপি, আরমা দত্ত এমপি, হাবিবে মিল্লাত এমপি, ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেসেন্টেটিভ ক্রিস্টিন ব্লখুস, এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ বক্তব্য রাখেন।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা











