ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৮:৪৬:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

নারীর প্রতি সৌহার্দ্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে: রুমানা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৭ এএম, ৭ মার্চ ২০২৪ বৃহস্পতিবার

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, শিশুদের কোমল মনে মা ও মেয়েদের প্রতি সৌহার্দ্য, সম্প্রীতি, সংবেদনশীলতা, শ্রদ্ধা ও সম্মানবোধ জাগ্রত করার বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে 'ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডি-ক্যাব) আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, নারীর জন্য বিনিয়োগ বাড়াতে হবে, এ বিনিয়োগ তার আর্থিক ক্ষমতা সৃষ্টি করবে এবং এর মাধ্যমে সিদ্ধান্তগ্রহণে নারী সক্ষমতা অর্জন করবে।

সংগঠনের সভাপতি নুরুল ইসলাম হাসিবের সভাপতিত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন, লেখক শামীম আজাদ, ডি-ক্যাব সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু প্রমুখ বক্তব্য দেন।