নারীর শরীর সুস্থ রাখবে এই ৫ খাবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ৩ জুলাই ২০২২ রবিবার
ফাইল ছবি
নারীকে সামলাতে হয় অসংখ্য চাপ। এমন অনেককিছুই আছে যা তাকে একা হাতে সামলাতে হয়। এখন তো নারী ঘরে-বাইরে সমানতালে সামলে চলছেন। পরিবারের সবার খেয়াল রাখতে গিয়ে নিজের প্রতি খেয়াল রাখতেই ভুলে যান তারা! কোনো সমস্যার লক্ষণ ফুটে উঠলেও ‘ও কিছু নয়’ বলে মনকে সান্ত্বনা দিয়ে থাকেন। এরপর একটা সময় নিজের প্রতি সব অবহেলার চিহ্ন প্রকাশ পেতে থাকে।
সবার খেয়াল রাখা খারাপ কিছু নয়। কিন্তু নিজের যত্ন না নেওয়াটা নিশ্চয়ই ভালো কোনো কাজ নয়। আপনি যখন নিজের খেয়াল রাখবেন, তখন অন্যদের খেয়াল রাখা আরও সহজ হয়ে যাবে। কারণ সুস্থ থাকলে সবকিছুর সমাধান করাও সহজ হয়। নারীকে তার নিজের প্রতি যত্নশীল হতে হবে। সেজন্য খেতে হবে এমন কিছু খাবার যেগুলো তার শরীরের জন্য উপকারী। জেনে নিন এমন ৫টি খাবার সম্পর্কে-
দই
দই শরীরের জন্য নানাভাবে কাজ করে। এটি অনেকেরই পছন্দের একটি খাবার। দইয়ে আছে ভালো পরিমাণ ল্যাকটোব্যাসিলাস। আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে এই উপাদান। দই খেলে তা ভ্যাজাইনাল ইনফেকশন ও ব্রেস্ট ক্যান্সার থেকে দূরে রাখে। তাই নারীর খাবারের তালিকায় দই রাখা জরুরি।
দুধ
বেশিরভাগ নারীর শরীরেই থাকে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতি। এমন সমস্যায় সমাধান দিতে পারে দুধ। নারীর খাবারের তালিকায় প্রতিদিন এক গ্লাস দুধ রাখা জরুরি। কারণ প্রতিদিন এক গ্লাস দুধ খেলে তা শরীরে ক্যালসিয়াম ও ভিটামিনের ঘাটতি পূরণে কাজ করে।
টমেটো
টমেটো একটি উপকারী খাবার। টমেটোতে থাকে লাইকোপেন নামক উপাদান। এই লাইকোপেন ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এছাড়াও এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের রোগ থেকে দূরে রাখে। তাই নারীর খাবারের তালিকায় যোগ করতে হবে টমেটোও।
আমলকি
ভিটামিন ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানে ভরপুর আমলকি নারীদের প্রতিদিন খাওয়া উচিত। কারণ এটি সহজলভ্য ও উপকারী।এই ফলে থাকে পর্যাপ্ত ভিটামিন সি যা ইমিউনিটি বাড়াতে কাজ করে। সুস্থ থাকতে তাই নারীর খাবারের তালিকায় এই ফল রাখা জরুরি।
বেরি জাতীয় ফল
আমাদের দেশে বেরি জাতীয় ফল খুব বেশি খাওয়া হয় না। কিন্তু এই ফলের উপকারিতা অনেক। বিশেষ করে নারীর খাবারের তালিকায় বেরি জাতীয় ফল রাখতে হবে। এই ফলে থাকে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের অনেক সমস্যা দূর করতে সাহায্য করে। অনেক রোগ থেকে বাঁচাতে সাহায্য করে বেরি জাতীয় ফল।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








