ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৫:০৬:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

নার্সদের জন্য ২০০ শয্যার হোস্টেল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:০৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত রাজধানীর মিরপুরে ২০০ শয্যা বিশিষ্ট নার্সেস হোস্টেল উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এই হোস্টেলের উদ্বোধন করেন।

 

মিরপুর-১ এ দারুস সালাম রোডে অবস্থিত হোস্টেলটি পিপিপির মাধ্যমে নির্মিত হয়েছে। এটি নির্মানে ব্যয় হয়েছে ২১ কোটি টাকা। শর্তানুসারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অর্থায়ন করেছে ১২ কোটি ৫৮ লাখ টাকা এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অর্থায়ন করেছে আট কোটি ৪৩ লাখ টাকা। এই নার্সেস হোস্টেলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে কর্মরত নার্সদের আবাসন ব্যবস্থা করা হয়েছে।

 

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্রিগেডিয়া ডা. মালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তার প্রমুখ।