নাসায় যাচ্ছে বাদাম বেচে সংসার চালানো জয়লক্ষ্মী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
নিজের চেষ্টায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় যাচ্ছে তামিলনাড়ুর পাত্তুকোট্টাইয়ে বাদাম বেচে সংসার চালানো জে জয়ালক্ষ্মী। সেখানকার একটি সরকারি স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী সে।
মেয়েটির বয়স আর কতোইবা হবে, বড়জোর ১৬ বা ১৭ বছর। এই বয়সেই সংসারের দায়িত্ব চাপিয়ে দিয়ে চলে গেছেন বাবা। মানসিক রোগী মা আর ভাইয়ের দেখভালের দায়িত্ব পড়ে ঘাঢ়ের উপর। তারপরও যত্ন করে এগিয়ে নিয়েছেন নিজের পড়াশোনাটাও।
অসুস্থ মা আর ভাইয়ের যাবতীয় খরচ তাকেই টানতে হয়। পড়াশোনার ফাঁকে বাদাম বিক্রি করে সে। গৃহত্যাগী বাবা কখনও কখনও মন হলে টাকা পাঠান। বাকিটা তাকেই উপার্জন করতে হয়। বাদাম বেচার পাশাপাশি সে টিউশনও করে। একদিন হঠাৎই কাগজের একটা খবরে চোখ আটকে যায় তার। গো ফর গুরু নামে একটি সংস্থা নাসা যাওয়ার জন্য সব পড়ুয়াদের সুযোগ দিতে একটা প্রতিযোগিতা আয়োজন করেছে।
খবরটা দেখেই আর বসে থাকতে পারেনি সে। সব কাজ ফেলে দৌড়ে বাড়ি গিয়ে প্রতিযোগিতার জন্য ফর্ম ফিলআপ করে। নিজের মতো করে বাড়িতেই প্রস্তুতি নেয়। আর সেই পরীক্ষায় সফলও হয়ে যায়। পেয়ে গেছে নাসায় ঢোকার টিকিট।
তবে, এতেও অবশ্য তার সমস্যার সমাধান হয়নি। সুযোগ পেলেও যাবে কিভাবে। নেই পাসপোর্ট, নেই যাতায়াত খরচ। সেও তো অনেক টাকা। কয়েকজন শিক্ষক আর তার সহপাঠীরা মিলে পাসপোর্ট বানিয়ে দিয়েছে তার। পাসপোর্ট অফিসারও তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেছেন। কিন্তু সেটাও যথেষ্ট নয়। পরে এই দরিদ্র অসহায় মেয়েটি সেখানকার জেলা প্রশাসকের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছে সে। দেখা যাক শেষ পর্যন্ত তার স্বপ্ন সফল হয় কিনা।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











