নিউ ইয়র্কে দেড় লাখ শিক্ষার্থীর হদিস মিলছে না
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ১ হাজার ৬০০ স্কুলের প্রায় দেড় লাখ ছাত্র-ছাত্রীর কোন হদিস মিলছে না। নিখোঁজ ছাত্র-ছাত্রীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য স্কুল প্রধানদেরকে ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত ১১ অক্টোবর সোমবার নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, অ্যাডুকেশন বোর্ডের নির্দেশানুযায়ী প্রতিটি অনুপস্থিত স্কুলছাত্রের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে বলা হয়েছে। কোথায় এবং কী কারণে তারা স্কুলে অনুপস্থিত এবং তাদের অনুপস্থিতি কী সাময়িক অথবা স্থায়ী তা জেনে বোর্ডকে নিশ্চিত করতে বলা হয়েছে। অবশ্য প্রিন্সিপালরা নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন যে, সিটির প্রায় সকল পাবলিক স্কুলে ২০ শতাংশের বেশি সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত থাকছে।
বোর্ড কর্মকর্তারা স্কুলে সাপ্তাহিক পরিদর্শন নিয়মিত করে অনুপস্থিত শিক্ষার্থীসহ অন্যান্য বিষয় সম্পর্কে নিশ্চিত হতে চাইছেন যে করোনা ভাইরাস মহামারীজনিত কারণে স্কুলগুলোকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য ইতোমধ্যে যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা পর্যাপ্ত কিনা।
ডিপার্টমেন্ট অফ অ্যাডুকেশনের ডেপুটি চ্যান্সেলর ফর স্কুল ক্লাইমেট অ্যান্ড ওয়েলনেস লাশ’ন রবিনসন বলেন, আমরা দেখতে চাই যে স্কুলগুলো নির্দেশনা অনুযায়ী চলছে এবং কোনোকিছু ব্যত্যয় ঘটছে না। অবশ্য তিনি স্কুলগুলোতে প্রতিদিন কত সংখ্যক শিক্ষার্থী উপস্থিত হচ্ছে সে সম্পর্কে তিনি কোন তথ্য দেননি।
স্কুলগুলোর পক্ষ থেকে আপত্তি উঠেছে যে, প্রতিটি স্কুল প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও সহায়ক কর্মচারির চেয়ে কম কর্মচারি নিয়ে পরিচালিত হচ্ছে। এ পরিস্থিতিতে কেউ বোর্ড অফ অ্যাডুকেশনের সাপ্তাহিক পরিদর্শন চায় না। ক্লাসরুম সহায়তাকারী, যারা স্পেশাল নিডস শিশুদের দেখাশোনা ও পরিচর্যার কাজে নিয়োজিত থাকে তাদের উল্লেখযোগ্য সংখ্যক কাজে নেই। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা আরোপ করার কারণেও অনেকে চাকরি ছেড়ে দিয়েছে অথবা কাজে পুনরায় যোগ দিচ্ছে না। বোর্ড চাপ প্রয়োগ করলেও পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়ক জনশক্তির ব্যবস্থা করা হচ্ছে না।
অ্যাডুকেশন কমিটির চেয়ারম্যান ব্রুকলিনের কাউন্সিলম্যান মার্ক ট্রেজার বলেছেন যে প্রায় দেড় লাখ ছাত্র স্কুলে আসছে না বলে তিনি শুনেছেন।
“কিন্তু এটা শুনে কি সঠিক বলে মনে হয়? হিসাব অনুযায়ী এর সঙ্গে সত্যতার কোন সম্পর্ক নেই। আমরা প্রতিদিন, প্রতিটি শিক্ষার্থীর উপর দৃষ্টি রাখি।”
যারা সঙ্গত কারণে স্কুলে আসতে পারছে না তাদের জন্য রিমোট শিক্ষার ব্যবস্থা চালু রাখার বিষয় ভাবা হবে বলে তিনি জানান।
ইউনাইটেড ফেডারেশন অফ টিচার্স এর প্রেসিডেন্ট মাইকেল মালগ্রু বলেছেন যে তার বিশ্বাস ১ লাখ ৮০ হাজার শিক্ষার্থী স্কুলে আসছে না। তিনি তাদের কাছে পৌঁছতে প্রচেষ্টা চালানোর আহবান জানান।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










