নিউইয়র্কে আগুনে পুড়ে বাংলাদেশি কিশোরীর মৃত্যু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২০ পিএম, ৫ অক্টোবর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগুনে পুড়ে বাংলাদেশি এক কিশোরীর মৃত্যু হয়েছে। এছাড়া তার বড় ভাই, নানা ও নানি গুরুতর আহত হয়েছেন।
শনিবার ভোরে লং আইল্যান্ডে এলমন্টের মার্শাল স্ট্রিটে প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নাসাউ কাউন্টির চিফ ফায়ার মার্শাল মাইকেল উতারো এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ওই কিশোরীর নাম রিফাত আরা আলী (১৩)। সে স্থানীয় একটি স্কুলের নবম গ্রেডে পড়ত। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়।
রিফাতের ভাই রাইম সাদমান জিম (১৭), নানা শামসুল হক (৮২) এবং নানী দিল আফরোজকে (৭১) নাসাউ ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিফ ফায়ার মার্শাল মাইকেল উতারো জানান, শনিবার ভোর পৌনে ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যান। ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মোহাম্মদ আলীর বাড়ি বাংলাদেশের চাঁদপুরে। সামিনা শামসের বাড়ি কুষ্টিয়ায়। ২০১৯ সালের জানুয়ারি থেকে এই দম্পতি লং আইল্যান্ডের ওই বাড়িতে থাকছিলেন।
মেয়ে এবং দুই নাতিকে দেখার জন্য গত ২৫ জুলাই বাংলাদেশ থেকে নিউইয়র্কে যান সামিনার মা-বাবা। আগামী ২৫ অক্টোবর তাদের দেশে ফেরার কথা ছিল। তবে আগুনে তাদের পাসপোর্ট পুড়ে গেছে।
কীভাবে আগুন লাগল তা ফায়ার সার্ভিস খতিয়ে দেখছে।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










