ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ২:২৫:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

নিউইয়র্কে আগুনে পুড়ে শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২২ পিএম, ৮ মে ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটান এলাকায় বুধবার সকালে এক অ্যাপার্টমেন্ট ভবনে আগুন ধরে যায়। এতে চার শিশুসহ ছয়জন প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারো আহত হওয়ার খবর জানা যায়নি। জানা যায়নি আগুন লাগার কারণও।

এই সংবাদটি প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। এক প্রতিবেদনে তারা জানায়, বুধবার ভোররাতে ম্যানহাটান শহরের হারলেম সেকশনের এক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে আগুন কীভাবে লাগলো এবং আগুনের সূত্রপাত ভবনের কোন তলা থেকে হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি সিবিএস।

সিবিএস’র একজন সংবাদকর্মী ভবনটির পাশেই বসবাস করেন। তিনি অগ্নিকাণ্ডের ঘটনার একটি ভিডিও পোস্ট করেছে টুইটারে।

এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য সান’ বলছে, বুধবার স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটের দিকে হেরলেমের আটতলা বিশিষ্ট ‘ফ্রেড সামুয়েলস হাউজ’ অ্যাপার্টমেন্ট ভবনের ছয়তলায় আগুন ধরে যায়।

আগুন দেখতে পেয়ে আবদুল সালাম (২৫) নামের এক ব্যক্তি জরুরি বিভাগে ফোন করে আগুন লাগার খবর জানান। এ সম্পর্কে পরে তিনি ‘নিউ ইয়র্ক পোস্ট’ পত্রিকাকে বলেন, ‘আমি ভবনের এক অ্যাপার্টমেন্টে আগুন দেখতে পাই। তখন ওই অ্যাপার্টমেন্টের ভিতর থেকে লোকজনের চিৎকার আর কাচ ভাঙার শব্দ শোনা যাচ্ছিলো।’

এই অগ্নিকাণ্ডে ছয়জন প্রাণ হারিয়েছেন। এদের একজন নারী, একজন পুরুষ, দু’জন ছেলেশিশু এবং বাকি দু’জন মেয়ে শিশু। তারা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এই অগ্নিকাণ্ডের ঘটনাকে দুর্ঘটনা হিসেবেই দেখছে ম্যাহাটান পুলিশ। তারা এ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। সূত্র: দ্য সান/ সিবিএস নিউজ


-জেডসি