ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ৮:৫৬:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করলেন গভর্ণর

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিউইয়র্ক গভর্ণর ক্যাথি হোচুল ঘূর্ণিঝড় আইদার কারণে আজ বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিউইয়র্ক সিটি এবং যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাজুড়ে আইদার কারণে ব্যাপক বন্যা দেখা দেওয়ায় এ জরুরি অবস্থা জারি করা হয়।

টুইটারে হোচুল বলেন, ‘ঝড়ে ক্ষতিগ্রস্ত নিউইয়র্কবাসীকে সহায়তার জন্য আমি জরুরি অবস্থা ঘোষণা করছি।’

উল্লেখ্য, স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় আঘাত হানে ঘূর্ণিঝড় আইদা। ঝড়টি ক্যাটাগরি ফোর হিসেবে নিউ অরলিন্সের এক’শ মাইল দক্ষিণে লুইজিয়ানা উপকূলের ফোর্ট  ফরচুনে ঘণ্টায় ১১০ মাইল বেগে আঘাত হানে।

ঝড়টি পরে উত্তরদিকে বয়ে যায় এবং এর প্রভাবে টর্নেডো ও ব্যাপক বন্যা দেখা দেয়।