নিউইয়র্কের প্রথম নারী গভর্নর হলেন ক্যাথি হোচুল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ১১ আগস্ট ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক অঙ্গরাজ্যে প্রথমবারের মতো নারী গভর্নর হলেন ক্যাথি হোচুল। নিউইয়র্কের ২৩৩ বছরের ইতিহাসে নারী গভর্নর হিসেবে তিনিই প্রথমবারের দায়িত্ব পান। এ মাসে ৬৩ বছরে পা দেওয়া ক্যাথি হোচুল তিনবারের নির্বাচিত গভর্নর অ্যান্ড্রু কুমোর স্থালাভিষিক্ত হচ্ছেন।
যৌন কেলেঙ্কারির দায়ে ডেমোক্র্যাটদলীয় গভর্নর অ্যান্ড্রু কুমো (৬৩) পদত্যাগ করায় তার জায়গায় নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ক্যাথি হোচুল।
আগামী ২৪ আগস্ট এই দায়িত্ব নেবেন তিনি। এর মাধ্যমে ২৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী গভর্নর পাচ্ছে নিউইয়র্ক। ক্যাথি হোচুল অঙ্গরাজ্যটির ৫৭তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিচক্ষণতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করায় যুক্তরাষ্ট্রের সেরা ৫০ গভর্নরের মধ্যে একজন ছিলেন অ্যান্ড্রু কুমো। তবে যৌন কেলেঙ্কারির অভিযোগে তাকে নিয়ে সৃষ্টি হয় আলোচনার ঝড়। যদিও তিনি তা অস্বীকার করে আসছিলেন।
প্রায় ২০০ জনের সাক্ষ্যগ্রহণের পর গত সপ্তাহে কুমোর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন স্টেটের অ্যাটর্নি জেনারেল (ডেমোক্র্যাট) লেটিশা জেমস। এর পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন। এমনই পরিস্থিতিতে মঙ্গলবার কুয়োমো পদত্যাগের সিদ্ধান্ত জানান।
-জেডসি
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










