নিউজিল্যান্ডে অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ১৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৯ এএম, ১১ ডিসেম্বর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
নিউজিল্যান্ডের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ৩১ জন এবং আরও ৪৭ জন নিখোঁজ রয়েছেন। দেশটির জনপ্রিয় পর্যটন এলাকা হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরি হঠাৎ জেগে উঠলে অগ্ন্যুৎপাত শুরু হয়।
বুধবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডের সুপ্ত আগ্নেয়গিরিটি হঠাৎ জেগে উঠলে অগ্ন্যুৎপাত শুরু হয়। এসময় শতাধিক পর্যটক ওই এলাকায় অবস্থান করছিলেন।
এখনো অনেকেই ওই আইল্যান্ডে আটকা পড়ে রয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যাচ্ছে না। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সেন্ট জন অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানায়, আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণে গতকাল থেকেই এখানে অবস্থান করছি। প্রায় ৩১ জন আহত হয়েছেন বলে ধারণা করছে তারা। ভ্রাম্যমাণ মেডিক্যাল ইউনিট পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











