ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ১৪:৫০:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

নিউজিল্যান্ডে ফাইজারের টিকাগ্রহণকারী নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ৩০ আগস্ট ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

নিউজিল্যান্ডে ফাইজারের টিকা নেওয়া এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের টিকা নেওয়ার পর এক নারীর মৃত্যুর ঘটনায় স্বাধীন একটি কোভিড-১৯ ভ্যাকসিন সেফটি মনিটরিং বোর্ডের পর্যালোচনার পর নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। তবে ওই নারীর বয়সের বিষয়ে কিছুই জানায়নি মন্ত্রণালয়।

মনিটরিং বোর্ড মনে করে, ওই নারীর মৃত্যু হয়েছে মায়োকার্ডাইটিসের কারণে। বিবৃতিতে বলা হয়, মায়োকার্ডাইটিস ফাইজারের কোভিড-১৯ টিকার বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পরিচিত। (মায়োকার্ডাইটিস হলো- হৃৎপিণ্ডের পেশির প্রদাহ, যা রক্ত সঞ্চালন করার জন্য অঙ্গের ক্ষমতাকে সীমিত করতে পারে এবং হৃদস্পন্দনের ছন্দে পরিবর্তন আনতে পারে)।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানিয়েছে, ফাইজারের টিকা নেওয়ার পর এই প্রথম নিউজিল্যান্ডে কারও মৃত্যু হলো। তবে ফাইজারের মিডিয়া টিম এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

নিউজিল্যান্ডে ফাইজার, জনসন ও অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকার অনুমোদন দেওয়া হয়।  সম্প্রতি করোনার ডেল্টা ধরনের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন আরোপ করা হয়েছিল। দেশটিতে সোমবার ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চীনের উহান থেকে এ ভাইরাস ছড়িয়ে যাওয়ার পর নিউজিল্যান্ডে সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১৯ জন, মৃত্যু হয়েছে ২৬ জনের।