ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ০:০০:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

নিউজিল্যান্ডে ৫০ হাজার শিক্ষকের ধর্মঘট

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বেতন বৃদ্ধি ও কাজের সময় কমিয়ে আনাসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী ধর্মঘট পালন করেছেন নিউজিল্যান্ডের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা৷ এই ধর্মঘটকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ধর্মঘট বলছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম৷

বাজেট প্রস্তাব পেশের আগের দিন বুধবার প্রায় ৫০ হাজার শিক্ষক এই ধর্মঘটে অংশ নেন৷ তবে এবারের বাজেটকে ‘কল্যাণকর বাজেট' হিসাবে প্রচার চালিয়ে আসছে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্দার্নের মধ্য-বামপন্থি সরকার৷

নিউজিল্যান্ডে সরকার ও শিক্ষকইউনিয়নগুলোর সঙ্গে দাবি আদায় নিয়ে এমন অচলাবস্থা দীর্ঘদিনের৷ শিক্ষকরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে এলেও সরকার এটাতে সায় দিতে রাজি নয়৷ সরকারের তরফে বলা হচ্ছে, বর্তমান হারেই চার বছরের মধ্যে শিক্ষকদের বেতনে ৭০৪ মিলিয়ন মার্কিন ডলার বাড়বে৷

আন্দোলনকারীদের এক বিবৃতিতে বলা হয়, ‘গত এক দশকে ক্রমাগত অর্থের ঘাটতির কারণে শিক্ষকরা কম বেতন পাচ্ছেন এবং তাদেরকে বেশি সময় কাজ করতে হচ্ছে৷ এ কারণে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি সংখ্যায় চাকরি ছাড়ছেন শিক্ষকরা।’

সামাজিক সেবাখাত এবং অর্থনৈতিক বৈষম্য কমানোর ক্ষেত্রে সরকার যে নানাবিধ সমস্যা মোকাবেলা করছে, শিক্ষকদের এই ধর্মঘট সেটিকে সামনে নিয়ে এসেছে৷ বেতন বৃদ্ধিতে ধীরগতির বিপরীতে ব্যয় বাড়ায় কষ্টের সম্মুখীন হওয়ার কথা বলছেন আন্দোলনকারীরা৷

-জেডসি