নিউজিল্যান্ডের অন্যতম কালো দিন: প্রধানমন্ত্রী জেসিন্ডা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০২ এএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদ আল নূরতে জাম্বারে শুক্রবার জুমার নামাজের সময় সন্ত্রাসীদের বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হওয়ার ঘটনাকে দেশটির একটি কালো দিন হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্ন।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে চালানো ওই হামলার পর এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, একাধিক জায়গায় চলমান হামলার ঘটনা মোকাবেলা করছি আমরা। এটা নিউজিল্যান্ডের অন্যতম কালো দিন।
শুক্রবারের ওই হামলার ব্যাপ্তি কতটা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে তারা ক্রাইস্টচার্চের মানুষজনদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। এমনকি ‘নিউজিল্যান্ডের কোথাও’ কোনও মসজিদে না যেতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
টিভি নিউজিল্যান্ডের রিপোর্টার স্যাম ক্লাকং বলেছেন, একজন ব্যক্তি একটি অটোমেটিক বন্দুক নিয়ে মসজিদে প্রবেশ করে এবং গুলি শুরু করে।
তিনি বলেন, কালো পোশাক ও হেলমেট পরিহিত ওই বন্দুকধারী একটি মেশিনগান বহন করছিল। তিনি জানান, ওই ব্যক্তি প্রার্থনারতদের ওপর হামলা চালায়।
এদিকে নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ ওই হামলার ঘটনায় ‘বেশ কয়েকজন হতাহত’ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেছেন, ওই হামলার পর একজন ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে তিনি বিশ্বাস করেন ওই হামলার সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছে।
অন্যদিকে আল নূর মসজিদের পাশেই লিনউড মসজিদেও হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ। এসময় সরাসরি সম্প্রচারে একজন বন্দুকধারীকে গুলি করতে দেখা যায়।
খবরে বলা হচ্ছে, হামলাকারী ব্যক্তি মসজিদে হামলার আগে ফেসবুকে ব্যাপক হত্যাকাণ্ডের পোস্ট দিয়েছিলেন।
ওই হামলাকারীদের একজন অস্ট্রেলিয়ান বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ওটাগো ডেইলি টাইমস। তারা জানাচ্ছে, হামলার আগে ওই ব্যক্তি তার উদ্দেশ্য বর্ণনা করে ৩৭ পাতার ঘোষণাপত্র লিখেছে।
-জেডসি
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি











