নিউজিল্যান্ডের হোয়াইট দ্বীপে হঠাৎ অগ্ন্যুৎপাতে নিহত ৫
বিবিসি বাংলা অনলাইন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৯ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার
হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরিঃ হঠাৎ করে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত
নিউজিল্যান্ডে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে এ পর্যন্ত অন্তত পাঁচজন নিহত এবং আরও অনেকে নিখোঁজ রয়েছে। হতাহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যাণ্ডের এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার কিছুক্ষণ আগেও এর জ্বালামুখের কাছে ঘুরে বেড়াচ্ছিলেন বেশ কিছু পর্যটক।
পুলিশ বলছে, সেখান থেকে ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। তবে অগ্ন্যুৎপাতের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সেখানে এখন উদ্ধার অভিযান চালানো যাচ্ছে না। উদ্ধার অভিযানে এখন সাহায্য করছে নিউজিল্যান্ডের সেনাবাহিনী।
হোয়াইট আইল্যাণ্ড হচ্ছে নিউজিল্যান্ডের সবচেয়ে জীবন্ত আগ্নেয়গিরিগুলোর একটি। নিউজিল্যান্ডের মানুষের কাছে এই আগ্নেয়গিরিটি হোয়াকারি নামে পরিচিত। ব্যক্তিমালিকানাধীন এই দ্বীপটি পর্যটকদের কাছে জনপ্রিয়।
অগ্ন্যুৎপাত শুরু হওয়ার সময় সেখানে কত পর্যটক ছিল, তা এখনো অজানা। স্থানীয় সময় ভোর ২:১১ মিনিটে অগ্ন্যুৎপাত শুরু হয়েছিল।
পর্যটক মাইকেল শ্যাড একটি নৌকা থেকে অগ্ন্যুৎপাতের দৃশ্য ধারণ করেছিলেন। তিনি দ্বীপটি ঘুরে নৌকায় ফিরে আসছিলেন। তিনি বিবিসিকে জানান, অগ্ন্যুৎপাত শুরু হওয়ার মাত্র তিরিশ মিনিট আগে তিনি নিজে ঐ জ্বালামুখে ছিলেন।
তিনি বলেন, ‘আমরা যখন মাত্র নৌকায় উঠেছি, তখন কেউ একজন জানালো অগ্ন্যুৎপাত শুরু হয়ে গেছে।’
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেছেন, দ্বীপে বেশ কিছু পর্যটক ছিল। তার মধ্যে নিউজিল্যান্ডের নাগরিক যেমন আছেন, তেমনি অনেক বিদেশিও আছেন।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











