ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১০:০৩:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা

নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ৯ জুন ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের নানাকে ফিরে পেয়েছেন বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।

রোববার (৭ জুন) দুপুরে মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে হিমির নানা নিখোঁজ হন। রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রী। এ বিষয়ে অনুসারীদের কাছ থেকে সহযোগিতাও চেয়েছিলেন তিনি।

তবে দীর্ঘ সময় উৎকণ্ঠায় থাকতে হয়নি অভিনেত্রীকে। ওইদিনই রাত ১২টার দিকে নিজের পোস্টে আপডেট দিয়ে হিমি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গিয়েছে।’

জানা গেছে, মূলত হিমির নানার স্মৃতিভ্রংশজনিত সমস্যা রয়েছে, যার কারণে তিনি প্রায়ই পথ হারিয়ে ফেলেন।

এর আগে, গত বছরের ১৭ ফেব্রুয়ারিও হিমির নানা নিখোঁজ হয়েছিলেন।