ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৫:০৯:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌর এলাকার বানিয়াপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- নজরুল ইসলাম ম্যানা (৫৫) ও তার স্ত্রী রুমি (৩৩)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সকাল থেকে নিহত দম্পতির তিন বছরের ছেলে ঘরের মধ্যে কান্না করছিল। পরে প্রতিবেশীরা গিয়ে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে।

এ সময় ঘরের মেঝেতে শিশুটির মায়ের লাশ পড়ে থাকতে দেখেন। পরে পাশের ঘর থেকে চেয়ারে বসা অবস্থায় তার বাবার লাশ পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, নিহত দুজনের গলার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানাতে পারেনি পুলিশ।

ঘটনাস্থল থেকে নাগেশ্বরী থানার ওসি মো. রওশন কবির জানানা, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ এখনও জানা যায়নি।

-জেডসি