নিজ বাসা থেকে ডিএমসি’র নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৮ পিএম, ৬ মার্চ ২০২৬ শুক্রবার
মৃত নাহিদা আক্তার ববি (২৯)
রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান এলাকার একটি বাসা থেকে নাহিদা আক্তার ববি (২৯) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কর্মরত ছিলেন তিনি।
বৃহস্পতিবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করে চকবাজার থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে খবর পেয়ে হোসেনি দালান এলাকার একটি বাসা থেকে ওই নার্সের মরদেহ উদ্ধার করা হয়। রুমের ভিতর ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় ছিল।
প্রতিবেশীদের মাধ্যমে জানা গেছে, বৃহস্পতিবার ইফতারের সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী বাসা থেকে বের হয়ে যায়। এরপর রাতে বাসায় ফিরে দরজা ভিতর থেকে বন্ধ পায়। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে, তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
ওসি আরও জানান, মৃত্যুর আগে একটি চিরকুট লিখে রেখে গেছে ববি। যাতে লেখা, "স্বামী ইলিয়াসসহ তার শ্বশুর বাড়ির লোকজনের বিচার করতে হবে।"
মৃত ববির মামাতো ভাই ফরহাদ হোসেন জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জরের সদর উপজেলার রেলওয়ে কলোনীতে। পুলিশের মাধ্যমে তারা ববির মৃত্যুর খবর পান। এরপর ওই বাসায় গিয়ে ববির মরদেহ দেখতে পান। ঘটনার বিস্তারিত কিছু জানা নেই তাদের।
- কবি–সাহিত্যিকদের প্রাণের আড্ডাখানা ছিল বিউটি বোর্ডিং
- ঐতিহাসিক ৭ মার্চ আজ
- উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন সেলিমা রহমান
- নিজ বাসা থেকে ডিএমসি’র নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার
- বিউটি বোর্ডিং: স্মৃতির উঠোনে সাহিত্যের সুর
- রাজধানীর মালিবাগে জমে উঠেছে ইফতার বাজার
- নবম দিনের বইমেলা: ক্রেতা নেই, নেই ভিড়
- সবজি কিছুটা স্বস্তিতে, মুরগির দামে সামান্য কমতি
- ৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস
- ইরানে নিহত ১২৩০ ছাড়িয়েছে, তেহরানে ধ্বংসযজ্ঞ
- স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দিলেন আইনজীবী
- স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা
- উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: নারী-শিশুসহ ১০ জন দগ্ধ
- উত্তর কোরিয়ার সঙ্গে পারল না বাংলাদেশ
- ধেয়ে আসছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়
- ৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস
- উত্তর কোরিয়ার সঙ্গে পারল না বাংলাদেশ
- নবম দিনের বইমেলা: ক্রেতা নেই, নেই ভিড়
- সবজি কিছুটা স্বস্তিতে, মুরগির দামে সামান্য কমতি
- নিজ বাসা থেকে ডিএমসি’র নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার
- উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: নারী-শিশুসহ ১০ জন দগ্ধ
- বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা আজ
- বিউটি বোর্ডিং: স্মৃতির উঠোনে সাহিত্যের সুর
- স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা
- ধেয়ে আসছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়
- রাজধানীর মালিবাগে জমে উঠেছে ইফতার বাজার
- ঈদযাত্রায় ট্রেনের চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- কিংবদন্তি খেলোয়াড় লিনু পাচ্ছেন স্বাধীনতা পদক
- টানা কয়েক দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- ইরানে নিহত ১২৩০ ছাড়িয়েছে, তেহরানে ধ্বংসযজ্ঞ