নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিন আনছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২৩ নভেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
ভারতে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম কোভিড টিকা কোভ্যাকসিন অন্তত ৬০ শতাংশ কার্যকরী হবে। আগামী বছর এই টিকা এপ্রিল থেকে জুনের মধ্যেই বাজারে এসে যাবে। টিকা প্রস্তুতকারক সংস্থা ‘ভারত বায়োটেক’-এর কোয়ালিটি অপারেশন্সের প্রেসিডেন্ট সাই ডি প্রসাদ এ কথা জানিয়েছেন। খবর আনন্দবাজার।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর সঙ্গে যৌথ উদ্যোগে সম্পূর্ণ দেশীয় কোভিড টিকা বানাচ্ছে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক। টিকা বানানো হয়েছে পুণের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি- এনআইভি থেকে সার্স কভ-২ ভাইরাসের স্ট্রেন নিয়ে। ভারতে কোভ্যাকসিনের এখন তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। চলতি মাসেই শুরু হয়েছে সেই ট্রায়াল।
ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে প্রসাদ জানিয়েছেন, আইসিএমআর-এর সহযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের ২৫টি কেন্দ্রে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ২৬ হাজার স্বেচ্ছাসেবককে টিকা দেওয়া হয়েছে। ২৮ দিনের ব্যবধানে তাঁদের আবার টিকা দেওয়া হবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনা টিকাগুলির মধ্যে এটাই বৃহত্তম ট্রায়াল। এই টিকা কতটা নিরাপদ, তা জানা যাবে আগামী দুই-তিন মাসের মধ্যেই, তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ফলাফল প্রকাশের পর।
প্রসাদ বলেছেন, শ্বসনতন্ত্রের নিরাপত্তায় কোনও টিকা ৫০ শতাংশ কার্যকরী হলেই তাকে অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডাব্লিউএইচও। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন- এফডিএ এবং ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-ও সংশ্লিষ্ট টিকার অনুমোদনের ক্ষেত্রে একই নিয়ম মেনে চলে। প্রথম দুটি পর্যায়ের ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে আমাদের আশা, কোভ্যাকসিন তার চেয়েও বেশি কার্যকরী হবে। অন্তত ৬০ শতাংশ। তার বেশিও হতে পারে।
ভারত বায়োটেক-এর কর্তা আরো জানিয়েছেন, কোভ্যাকসিন কতটা কার্যকরী ও নিরাপদ, তা নিয়ে আগামী দুই-তিন মাসের মধ্যে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ফলাফল জানানো হবে সিডিএসসিও-কে। তখনই টিকা বাজারে আনার অনুমতি চাওয়া হবে। সেই অনুমতি মিললে আমরা আশা করছি, আগামী বছর এপ্রিল থেকে জুনের মধ্যেই কোভ্যাকসিন ভারতের বাজারে এসে যাবে।
-জেডসি
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











