ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৯:৩৫:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

নিজেদের তৈরি করোনার টিকার অনুমোদন দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নিজেদের তৈরি মহামারি করোনাভাইরাসের একটি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইরান। এতে করে দেশটিতে কোভিডের টিকাদান কর্মসূচি শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বিশ্বজুড়ে মহামারি করোনার প্রকোপ শুরুর পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের একটি ছিল ইরান। মধ্যপ্রাচ্যের মধ্যে ইরান এখনো সবচেয়ে বিপর্যস্ত। কিন্তু বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচি শুরু হলেও নিষেধাজ্ঞার কারণে দেশটিতে টিকা দেওয়া শুরু করতে পারেনি।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেছেন, ‘রোববার ইরানের তৈরি কোভিড টিকা ‘কোভ-ইরানব্লেসিং’ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

টিকাটি তৈরি করেছে ইরানের ফার্মাসিউটিক্যাল কোম্পানি শিফাফার্মড। মূলত মৃত ভাইরাসের মাধ্যমে এই টিকা তৈরি করা হয়েছে। গত ডিসেম্বরে শুরু হওয়া এই টিকার ট্রায়ালে দেখা গেছে যে, টিকা করোনায় কার্যকর ও নিরাপদ।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কিউবার সঙ্গে যৌথভাবে আরও একটি টিকা নিয়ে তারা কাজ করছে। আগামী সপ্তাহের মধ্যে ওই টিকাও ইরানের টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

ইরান বলছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাইরে থেকে টিকা আমদানি করতে না পারলেও নিজেদের উদ্ভাবিত টিকা দিয়ে করোনার বিরুদ্ধে লড়বে তারা। আর এজন্যই দেশটিতে স্থানীয়ভাবে টিকা পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সেতাদ জানিয়েছে, তাদের কোম্পানি শিফা ফার্মড মাসে এক কোটি বিশ লাখ ডোজ টিকা উৎপাদন করতে পারবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকা সব দেশে বিতরণের জন্য যে কোভাক্স কর্মসূচি নিয়েছে, ইরান তাতে যোগ দিয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সরকারের এই উদ্যোগের পাশাপাশি তারা চীনের উদ্ভাবিত একটি টিকা আমদানির পরিকল্পনা করছে।

-জেডসি