নিজের একটা পরিচয়ের জন্যই উদ্যোক্তা হওয়া: ইম্মি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ পিএম, ১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
উদ্যোক্তা শারমিন ইম্মির জন্ম ও বেড়ে উঠা রংপুরে। কারমাইকেল কলেজ থেকে রসায়নে স্নাতক করেছেন। বতর্মানে দেশি পণ্য নিয়ে কাজ করছেন। তার উদ্যোগের নাম ‘Monohori’.
শারমিন ইম্মি সবসময় মনে করতেন নিজের একটা পরিচয় হবে, একেবারে নিজের কিছু থাকবে, যেখানে অন্যের বাঁধাধরা নিয়মের বাইরে নিজের মতো করে তিনি চলতে পারবেন। সেই ভাবনা থেকেই উদ্যাক্তা হয়ে উঠা।
তার ‘মনোহরি’ উদ্যোগে রয়েছে মণিপুরী, জামদানি, টাঙ্গাইল শাড়ি, শতরঞ্জি, রানার সেট, জুট রাগস টেবিল ম্যাটসহ নানা দেশীয় পণ্য।
উদ্যোক্তার হওয়ার শুরু দিকের কথা জানতে চাইলে শারমিন ইম্মি বলেন: ২০২০ এর শেষের দিকে শুরু হওয়া উদ্যোগ প্রায় দেড় বছর পার হয়ে যাচ্ছে। ঠিক কবে থেকে উদ্যোক্তা জীবন শুরু করেছিলাম, সেই দিন তারিখ হয়তো মনে নেই।
তবে এটা মনে আছে অবশ্যই শুরুটা এখনকার মতো ছিল না। সেই শুরুটা ছিল অনেক কঠিন এবং চ্যালেঞ্জের।
এখন প্রতিদিন ৫০/৬০ টার মতো অর্ডার থাকে। মাঝেমধ্যে এর চেয়ে বেশিও হয়। রেগুলার কাষ্টমারের সংখ্যাই তার বেশি। “যারা আমার পণ্য একবার নিয়েছেন, তারাই আমার পণ্য বারবার নেন। কারণ আমি পণ্যের গুণগত মান ঠিক রেখে কাজ করি। আমি চাই একবার আমার পণ্য নিয়ে কাষ্টমার যেন আবারও আমার কাছে ফিরে আসেন।
মাসে সিক্স ডিজিটের ভালো একটা প্রফিট থাকে তার, যেটা দিয়ে কয়েকজনসহ নিজের খুশি মতো চলতে পারেন। সেই সাথে দুনিয়ার টুকটাক কিছু জিনিস দেখতে পারেন বলে জানান শারমিন ইম্মি।
‘মনোহরি’র শারমিন ইম্মির নিজের কোন শোরুম নই। ঘরে বসে অনলাইনেই সেল করেন। “এই দেড় বছরে অনেক সাড়া পেয়েছি। এতোটা সাড়া পাবো বুঝিনি,”
তিনি বলেন: রংপুরের বিভিন্ন কারিগর দ্বারা আমি পণ্য প্রস্তুত করে থাকি। সৌখিন কাষ্টমাররাই আমাদের পণ্য বেশি ক্রয় করে থাকেন। দেশের বাইরেও প্রচুর ক্লায়েন্ট আছেন, যারা আমাদের পণ্য বিদেশে নিয়ে যান। আমাদের সবই ট্রেন্ডি পণ্য।
নতুন ও তরুণ উদ্যোক্তাদের জন্য শারমিন ইম্মি বলেন: আপনি যে কাজটিতে ভালো, সে কাজটিই করুন। যে যা ইচ্ছা বলুক। ও করছে, আমিও ওইটা করি এমন মনোভাব থেকে দূরে থাকুন। অন্যের দেখাদেখি অনেককেই দেখেছি উদ্যোক্তা হতে। তারা বিজনেসে অনেক টাকা ব্যয়ও করেছের, কিন্তু সঠিক জ্ঞানের অভাবে প্রফিট কিছুই পাননি। বিশেষ করে অনলাইনে যেটা করবেন সেটা সম্পর্কে পরিপূর্ণ তথ্য ও জ্ঞান নিয়ে ভেবে চিন্তে করা উচিৎ।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শারমিন ইম্মি জানান, তিনি সব সময়ই ধরাছোঁয়ার মাঝেই স্বপ্ন দেখতে ভালোবাসেন। দেশি পণ্য নিয়ে নিজের কাজকে আরও সঠিকভাবে গুছিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে চান উদ্যোক্তা শারমিন ইম্মি।
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন


