ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ২১:৩৬:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

নিয়ন্ত্রণের বাইরে ক্যালিফোর্নিয়ার দাবানল, চটেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২০ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ ঘটনায় রাজ্য প্রশাসনের ওপর বেশ চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টুইট বার্তায়, ক্যালিফোর্নিয়ায় কেন্দ্রীয় বাজেট কমানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। কিছুদিন পর পর দাবানলের ঘটনায় ডেমোক্র্যাট দলের গভর্নর গ্যাভিন নিউসমের গাফিলতি রয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম, ট্রাম্পের জলবায়ু নীতির কড়া সমালোচনা করেন। বলেন, প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসা ভয়াবহ সিদ্ধান্ত ছিল।

এদিকে, প্রবল বাতাসে আগুন নতুন নতুন স্থানে ছড়িয়ে পড়ছে। দাবানলে এরিমধ্যেই অন্তত ৩০ হাজার একর এলাকার বন পুড়ে গেছে।

আগুনের কারণে আরও কয়েক লাখ লোক হুমকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যে জরুরি অবস্থা বহাল রয়েছে।

-জেডসি