নিরাপদ জ্বালানি নিশ্চিতে ভূমিকা রাখতে প্রকৌশলীদের প্রতি আহ্বান
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৪ এএম, ৮ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সবার জন্য নিরাপদ জ্বালানি নিশ্চিতে অগ্রণী ভূমিকা রাখতে প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
আজ ৮ নভেম্বর গণপ্রকৌশল দিবস ২০২২ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ আহবান জানান।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘গণপ্রকৌশল দিবস ২০২২’ উপলক্ষ্যে রাষ্ট্রপতি আইডিইবি’র সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবছর আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি’ বর্তমান প্রেক্ষাপটে যথার্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রপতি বলেন, সারাবিশ্বে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে পরিবহণ, শিল্প কারখানাসহ অর্থনীতির চালিকাশক্তি হিসেবে জীবাশ্ম জ্বালানি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। জীবাশ্ম জ্বালানি এখন শুধুমাত্র একটি ভোগ্যপণ্য নয় বরং কৌশলগত পণ্য হিসেবেও বিবেচিত হচ্ছে। তবে বর্তমানে বিশ্বব্যাপী জ্বালানি চাহিদা বৃদ্ধির বিপরীতে জীবাশ্ম জ্বালানির প্রাপ্যতা হ্রাস এবং পরিবেশের ওপর এর বিরূপ প্রভাব গভীর চিন্তার বিষয়। জাতীয় সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, জ্বালানি সাশ্রয়ে কার্যক্রম গ্রহণ এবং নতুন সম্ভাবনাময় টেকসই জ্বালানির অনুসন্ধান করা খুবই জরুরি।
দেশে শতভাগ বিদ্যুৎতায়ন কর্মসূচি বাস্তবায়নের ফলে শহরের মানুষের ন্যায় গ্রামীণ জনগোষ্ঠীও এখন বিদ্যুতের সুবিধা পাচ্ছে। তবে কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে জাতীয় অর্থনীতি চাপের মুখে পড়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব, সহজলভ্য ও সাশ্রয়ী জ্বালানির উৎসের সন্ধানে মনোযোগ দিতে হবে। দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ও উন্নয়নকে টেকসই রূপ দিতে মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আশা প্রকাশ করেন, প্রকৌশল খাতের বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে আইডিইবি জনসচেতনতা সৃষ্টিসহ সবার জন্য নিরাপদ জ্বালানি নিশ্চিতে অগ্রণী ভূমিকা রাখবে।
তিনি আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান











