ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৫:১৬:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

নিরাপদ সড়কের দাবীতে রাস্তায় মেঘ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৪৯ পিএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

সাংবাদিক দম্পতি সাগর-রুনির সন্তান মেঘের কথা মনে আছে? সেই মেঘ আজ নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় দাড়িয়েছে। সেও আজ ন্যায় বিচার চাইছে।

 


কুর্মিটোলায় জাবালে নূরের চাপায় দুই শিক্ষার্থী হত্যা ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে প্ল্যাকার্ড হাতে যোগ দিয়েছে মেঘ। নিরাপদ সড়কের পাশাপাশি মা-বাবা (সাগর-রুনি) হত্যার বিচার চেয়েছে সে।

 


রাস্তায় দাঁড়ানো মেঘের প্ল্যাকার্ড হাতে এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। অনেকেই ফেসবুকে এ নিয়ে মন্তব্য করছে।  


মেঘের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল- `নিরাপদ সড়ক চাই, বাস চাপায় নিহত আপু-ভাইয়াদের খুনের বিচার চাই। ছোটদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই। আমার মিম্মি-বাবার (সাগর-রুনি) খুনের বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস।`

 


মেঘের বাবা সাগর সারোয়ার ছিলেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক । মা ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন সাগর-রুনি। তখন তাদের একমাত্র ছেলে মেঘের বয়স ছিল ৬ বছর।