নির্দেশ না মানা মেডিকেল কলেজে ভর্তি না হওয়ার পরামর্শ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪১ পিএম, ৩ ডিসেম্বর ২০১৮ সোমবার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখতে যেসব মেডিকেল কলেজকে নির্দেশ দেওয়া হয়েছিল সেগুলোতে ভর্তি হলে তার দায় সরকার নেবে না।
আজ রোববার সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি একথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, নির্দেশ অমান্য করে যে সকল শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদের রেজিস্ট্রেশন বাতিল করার পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, দেশে চিকিৎসা শিক্ষার মান সমুন্নত রাখতে বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালা অনুসরণে সরকার কঠোর অবস্থান বজায় রাখবে। এজন্য নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ছাত্র-ছাত্রী ভর্তি করলে তাদের রেজিস্ট্রেশন বাতিলের জন্য বিএমডিসিকে ব্যবস্থা নিতে বলে দেওয়া হয়েছে।
সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সালান, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইহতেশামুল হক দুলাল, বিএমডিসি সভাপতি অধ্যাপক ডা. সহিদুল্লাহসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সিলেটের রাগীব-বারেয়া মেডিকেল কলেজ পরিচালনায় দীর্ঘদিনের অনিয়মের জন্য জরিমানা ও আসন সংখ্যা কমানোসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নিতে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবকে দায়িত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, সরকারি আদেশে নতুন শিক্ষার্থী ভর্তি না করার জন্য যেসব কলেজ তালিকাভূক্ত সেগুলো এখনো ছাত্র ভর্তির চেষ্টা চালাচ্ছে। ঐসব কলেজে ভর্তি হলে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বাতিলের জন্য বিএমডিসিকে অগ্রিম নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও দৈনিক পত্রিকাগুলোতে শিগগির প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল







