ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১১:৪৫:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন

নির্বাচনে লড়বেন না প্রিয়াংকা গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৬ পিএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী। তবে ভোটের মাঠে দলীয় প্রচারে মনযোগ দেবেন তিনি।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ সম্পাদক হিসেবে আপাতত প্রচারের কাজ করবেন প্রিয়াঙ্কা।  এখন আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব পেলেও দীর্ঘ দিন ধরে ভাই রাহুল এবং মা সোনিয়ার হয়ে তাদের কেন্দ্রে প্রচারণা চালিয়ে আসছেন তিনি। গত জানুয়ারি মাসে সাধারণ সম্পাদক হিসেবে তার নাম ঘোষণা হয়ে যায়।

প্রিয়াঙ্কার দলে যোগ দেয়ার পর গুঞ্জন উঠেছিল যে তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন। এসময় তার সম্ভাব্য আসন হিসেবে রায়বেরেলীর নামও শোনা গিয়েছিল। এই আসনে সাংসদ তার মা সোনিয়া গান্ধী। অনেক দিন ধরে সোনিয়ার শরীর ভাল যাচ্ছে না। তাই শোনা গিয়েছিল সোনিয়ার পরিবর্তে এই আসনে প্রার্থী হবেন প্রিয়াঙ্কা। তবে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় রায়বেরলী থেকে নির্বাচন করবেন সোনিয়া গান্ধীই।

এদিকে দলের সাধারণ সম্পাদক হিসেবে রোড শো থেকে শুরু করে বৈঠক সবই চালিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা। মাত্র একদিন আগে গুজরাটের আহমেদাবাদে গিয়ে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে ভাষণও দিয়েছেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাক্যবাণে বিদ্ধ করেছেন প্রিয়াঙ্কা। তবে রাহুলের সঙ্গে প্রচারের সময় শ্রোতার ভূমিকাই দেখা গেছে তাকে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই প্রিয়াঙ্কাকে দলে নিয়ে এসে রাজনীতিতে সক্রিয় করার দাবি তুলেছেন কংগ্রেস কর্মীদের একটা বড় অংশ। পাশাপাশি তাকে নির্বাচনে দাঁড় করানোর  দাবিও উঠেছে। কিন্তু এখনই তা পূরণ হওয়ার সম্ভবনা দেখা যাচ্ছে না।

-জেডসি