নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে, প্রাণ গেল একই পরিবারের ৪ জনের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৭ পিএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার
বিয়ের দাওয়াত খেতে যাওয়ার সময় বাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-স্বামী রফিকুজ্জামান (৪৫), স্ত্রী নাজমুন নাহার (৪০), ছেলে নাজিম (২৫), মেয়ে রনক জামান (১৩)। তাদের গ্রামের বাড়ি নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চন্ডিগর এলাকায়। তারা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন। গুরুতর আহত প্রাইভেটকার চালক ও এক শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, গৌরীপুরের রামগোপালপুর এলাকায় কিশোরগঞ্জগামী একটি বাসকে পাশ কাটাতে গিয়ে প্রাইভেট কারটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নাজমুন নাহার নামে এক নারী নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রফিকুজ্জামানের ভাতিজা আনিসুজ্জামান জানান, তার চাচা পরিবার নিয়ে ইশ্বরগঞ্জের কানারামপুর গ্রামে শ্বশুর বাড়িতে ঈদ করতে এসেছিলেন। সেখান থেকে ময়মনসিংহে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) কামরুল ইসলাম মিয়া। তিনি জানান, বাসকে পাশ কাটাতে গিয়ে প্রাইভেট কারটি খাদে পড়ে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



