‘নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধুলে করোনামুক্ত থাকা সম্ভব’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪০ পিএম, ২ মার্চ ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, আমরা এই পর্যন্ত ৯৩টি নমুনা সংগ্রহ করেছি। তার মধ্যে একটিও করোনাভাইরাস পাওয়া যায়নি। তবে এখন সবার করণীয় নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া। নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুলে করোনামুক্ত থাকা সম্ভব।
সোমবার রাজধানীর মহাখালীতে অবস্থিত আইইডিসিআর-এ করোনাভাইরাস সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে তিনি এই সব কথা বলেন।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, অপরিষ্কার হাতে নাক মুখ চোখ স্পর্শ করবেন না। ইতোমধ্যে আক্রান্ত এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন। অসুস্থ পশুপাখির সংস্পর্শ পরিহার করুন। মাছ মাংস ডিম ভালোভাবে রান্না করুন। অসুস্থ হলে ঘরে থাকুন। বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে মাস্ক ব্যবহার করুন। জরুরি প্রয়োজনে না হলে বিদেশ ভ্রমণ পরিহার করুন।
তিনি বলেন, করোনাভাইরাস তাপমাত্রার উপর নির্ভর করে না। আমাদের থেকে অনেক বেশি তাপমাত্রার দেশেও কিন্তু করোনা ছাড়াচ্ছে।
করোনা ঝুঁকির প্রস্তুতি সম্পর্কে তিনি আরো বলেন, ঝুঁকি থাকতে পারে তাই প্রতিটি স্থলবন্দরে আমরা স্ক্যানিং বসিয়েছি। আমাদের স্ট্রাটেজি দ্রুত রোগী শনাক্ত করে তাদের সবার থেকে আলাদা করা। আমরা এ পর্যন্ত ৯৩টি নমুনা সংগ্রহ করেছি। তার মধ্যে একটিও করোনাভাইরাস পাওয়া যায়নি।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী রেড অ্যালার্ট জারি করেছে। আমরাও তার বাইরে নই। প্রতিদিন স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরামর্শ দেয়া হয়। আমরা তার আলোকে ব্রিফিং করি। প্রথম থেকেই আমরা এটি প্রতিরোধে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছি।
প্রাণঘাতী করোনাভাইরাসে চীনসহ বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। সংক্রমিত মানুষের সংখ্যা প্রায় ৮৮ হাজার। চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯১২ জন। চীনের বাইরে সবচেয়ে বেশি ইরানে মারা গেছে ৫৪ জন।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










